ইরানে হামলার দায় স্বীকার আইএসের

সিলেট নিউজ বিডি ডেস্ক: ইরানে সামরিক কুচকাওয়াজে বন্দুক হামলার দায় স্বীকার করেছে আইএস। শনিবার সংগঠনটির বার্তা সংস্থা আমাক সূত্রে জানিয়েছে নিউইয়র্ক টাইমস ও রয়টার্স।

আমাক জানায়, ‘আহভাজ শহরের হামলাটি আইএসের যোদ্ধারা চালিয়েছে।’ তবে এ দাবির পক্ষে কোন প্রমাণ দেয়নি আমাক।

শনিবার ইরাক-ইরান যুদ্ধের বার্ষিকী উপলক্ষে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে হামলা চালায় কয়েকজন বন্দুকধারী। এতে ২৫ জনের মৃত্যু হয়।