সিলেট নিউজ বিডি ডেস্ক: ০৩ অক্টোবর বুধবার রূপালী ব্যাংক লিঃ ও এক্সপ্রেস মানির যৌথ উদ্যোগে রূপালী ব্যাংক লিঃ খালোমুখ শাখা সিলেটে এ রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিঃ বিভাগীয় কার্যালয় সিলেট এর মহাব্যবস্থাপক জনাব মাইনউদ্দীন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিঃ বিভাগীয় কার্যালয় সিলেট এর উপমহাব্যবস্থাপক জনাব হেমন্ত কুমার দাস ও রূপালী ব্যাংক লিঃ সিলেট জোনাল অফিস এর প্রধান জনাব মোঃ নোমান মিয়া।শাখার সিনিয়র অফিসার জনাব আবুল হোসেন এর সঞ্চালনায় গ্রাহক সমাবেশের সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক জনাব নিশি মোহন নাথ।পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখার সিনিয়র অফিসার আবুল হোসেন।রেমিটেন্স সেবা প্রদানকারী সংস্থা এক্সপ্রেস মানির প্রতিনিধি মাজহার মামুন তাঁর বক্তব্যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের রেমিটেন্স গ্রহণের পরামর্শ প্রদান করেন।এবং হুন্ডির কুফল তোলে ধরেন ও এক্সপ্রেস মানির রেমিটেন্স সেবা প্রদানের বিস্তারিত আলোচনা করেন|শাখায় গ্রাহকদের বক্তব্যে তাঁরা রূপালী ব্যাংক লিঃ খালোমুখ শাখার গ্রাহকসেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন রূপালী ব্যাংক লিঃ সবসময়ই গ্রাহকসেবায় নিবেদিত।এবং তিনি গ্রাহকদের বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স আনয়নের জন্য সুপরামর্শ প্রদান করেন|সর্বশেষে সমাবেশের সভাপতি শাখা ব্যবস্হাপক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে গ্রাহক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং অাগত গ্রাহকদের আপ্যায়নের মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
Sylhetnewsbd Online News Paper