সিলেট নিউজ বিডি ডেস্ক: দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী ও ক্রাইম রিপোর্টার রুদ্র মিজানের (এম আর মিজান) বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট নাগরিক জোট।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিবৃতিতে সিলেট নাগরিক জোট সভাপতি হুমায়ূন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ূম বলেন, নাগরিক জোটের নেতৃবৃন্দ বলেন, মানবজমিন পাঠকের প্রিয় পত্রিকা। শুরু থেকেই সাহসিকতার সঙ্গে সমাজের নানা অপরাধ, অপকর্ম প্রকাশ করে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে। এই পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করে গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা হচ্ছে বলেই সিলেট নাগরিক জোট মনে করে। বিবৃতিদাতারা বলেন, আমরা এই মামলা দায়েরের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে মামলাটি প্রত্যাহার করা হোক। নতুবা সচেতন পাঠক সমাজ দুষ্কৃতিকারীদের রুখে দাঁড়াতে বাধ্য হবে।
Sylhetnewsbd Online News Paper