বিপলুর গোলে বাংলাদেশের জয়

সিলেট নিউজ বিডি ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে এগিয়ে থাকা লাওসকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ।বাংলাদেশের হয়ে একমাত্র জয় সূচক গোল করেন সিলেটের লোকাল হিরো মিড ফিল্ডার বিপলু আহমদ।

এদিকে সিলেটে জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এক প্রকার স্বস্তি পেয়েছে। দর্শক দিক দিয়ে বাংলাদেশ ফুটবল দল সব সময় সমর্থন পেলেও সিলেটে তাদের সাফল্যের হার কম ছিলো। কারণ এর আগে ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসরে নিজেদের প্রথম ম্যাচে হারে তারা এই সিলেটেই।তাই এই ম্যাচ নিয়ে বাংলাদেশের এক প্রকার চিন্তা ছিলো।

ম্যাচে বাংলাদেশ একাধিক সুযোগ পেয়েছে। তবে সেই অনুযায়ী বাংলাদেশ বেশী স্কোর করতে পারেনি। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ জেমি ডে জানান, ম্যাচে আমাদের অনেক সুযোগ ছিলো বেশী গোল করার। আমরা অনেক সুযোগ মিস করেছি। তারপরও ম্যাচে জয় আমাদের বড় প্রাপ্য। টুর্নামেন্ট বাকি পথে আমরা আমাদেও এই সাফল্য ধওে রাখতে চাই।

এদিকে এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। এতে সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন।

এদিকে দীর্ঘ দিন পর বাংলাদেশ দ্বিতীয় হোম ভেন্যু খ্যাত সিলেটে জমকালো ফুটবল আসর বলে দর্শকদের মনে বাড়তি আগ্রহ ছিলো। সিলেটে দ্বিতীয়বারের মত করে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আসর হচ্ছে।তাই স্বাভাবিক ভাবে দর্শকদের মনে বাড়তি উন্মাদনা কাজ করছে।মাঠে বসে খেলা দেখতে পারবে তারা দেশি বিদেশী ফুটবলারদের পায়ের যাদু । বাংলাদেশের পে¬য়ারদেরকে অনুপ্রেরণা দিতে দর্শকেরা প্লে-কার্ড,ব্যানার ও ফেস্টুন নিয়ে আসেন।