বার্সেলোনায় বিয়ানীবাজার সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মোঃ ছালাহ উদ্দিন: পর্যটন নগরী বার্সেলোনায় ঐতিহ্যবাহী বিয়ানীবাজার সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর রবিবার বিকাল ৭ ঘটিকার সময় বার্সেলোনার স্থানীয় ভিলাদমাত হলের ভেতরে এই অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইকবাল বকসীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সমিতির সভাপতি মোঃমাঈনুল আবেদীন।
অভিষেক ও সাংস্কিতিক সন্ধায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ,কে জালালাবাদ এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি মুহিবুর রহমান মুহিব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউ,কে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দেলওয়ার হোসেন,বিশেষ অতিথি ইউ,কে দক্ষিন মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারন সম্পাদক সাদিকুর রহমান বকুল,বিশেষ অতিথি পর্তুগাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোঃশাহাজান আহমদ,সহ

আমন্ত্রীত অতিথিরা হচ্ছেন,বাংলাদেশ কন্সোলেট জেনারেল বার্সেলোনার সিনিয়র রামন পেদ্রো,বার্সেলোনা বাংলা স্কুলের প্রতিস্টাতাকালীন সভাপতি আওয়াল ইসলাম,হিউমানিতারিয়া দে বাংলাদেশ সমিতি কাতালোনীয়ার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু,পর্তুগাল ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সভাপতি সাইদ রহমান,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ইউ,কে ট্রাস্টি কামরুল হোসেন মুন্না,প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সুহেল,বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের সাধারন সম্পাদক বকুল খান,বিসিএল বিয়ানীবাজার ক্রিকেট ক্লাবের প্রতিস্টাতা খালেদ আহমদ ডালিম,পর্তুগাল ওয়েলফেয়ার ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক শাহ আলম
অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা শুরু হয় সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মতলিবের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে ।অতিথি সহ উপস্থিত সবাইকে আসন গ্রহনের পর বার্সেলোনার স্থানীয় শিল্পিদের কন্টে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিয়ানীবাজার সমিতির সাধারন সম্পাদক মোঃহিরা আলম ,প্রচার সম্পাদক সাহিদুর রহমান আয়নুল,সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান,সহ সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান শিপলু,কাতালোনীয়া যুবলীগ সভাপতি কাজী আমির হোসেন আমু,হিউমানিতারিয়া দে বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক শফিক খান ,ব্যাবসায়ী মুকিত খান,গোলাপগঞ্জ এসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমদ দুলাল,সমাজ সেবক আবু তালেব আল মামুন লাবু,বালাগঞ্জ সমিতির সভাপতি শফিউল আলম শফি,কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আবুল কালাম আজাদ,সোনামগঞ্জ এসোসিয়েশনের সহ সভাপতি হারুন আলম ,বার্সেলোনা মহিলা সমিতির সভাপতি মেহেতা হক প্রমুখ।

বক্তারা নবগঠিত বিয়ানীবাজার সমিতির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং প্রবাসীদের কল্যানে ভালো কাজ করে যাওয়ার জন্য পরামর্শ দেন।

তখন অন্যানদের মাজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্সেলোনার স্থানীয় সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আলোচনা সভা শেষে তাইফা রহমানের সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতি নিয়ে নিত্য ও মনমাতানো বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন স্পেনের নামকরা সংগীত শিল্পি বিউটি, জিনাত শফিক,রাজু গাজি,অহনা দিভা সহ ক্ষুদে শিল্পিরা তখন শত শত দর্শক তাদের গানের তালে তালে পুরো হলের পরিবেশ আনন্দে মাতিয়ে তুলেছিলেন।