সিলেট নিউজ বিডি ডেস্ক: এবার স্বপ্ন ভঙ্গ হল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ভারতের কাছে নাটকীয় ভাবে ২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল যুবারা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের বোলারদের সম্মিলিত বোলিং তোপে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় ভারত।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৭ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপর ৫৮ রান তুলতে গিয়ে আরও ৪ টি উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু শামীম হোসেনের ব্যাটিংয়ে অনেকটা বিপর্যয় কাটিয়ে উঠে বাংলাদেশ। ৮১ বল খেলে ৫৯ রানে আউট হয় শামীম। তখন দলীয় স্কোর ১৬১, ৮ উইকেটের বিনিময়ে।
জয়ের জন্য দরকার ছিল মাত্র ১২ রান। কিন্তু তীরে এসে আবার তরী ডুবলো বাংলাদেশের। ৪৬.২ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে ১৭০ রানে গুটিয়ে যায় যুবারা। সেই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় হল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন আকবর আলী। অন্যদিকে ভারতের হয়ে ৩ টি করে উইকেট পায় সিদ্ধার্থ দেশাই ও মোহিত জংরা।
Sylhetnewsbd Online News Paper