মেডিক্যাল ভর্তি পরীক্ষায় নাসিফ আমেরের মেধা তালিকায় স্থান

সিলেটনিউজবিডি ডেস্ক: এমবিবিএস কোর্সে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় নাসিফ আমের চৌধুরী মেধা তালিকায় স্থান পেয়েছে। সম্মিলিত মেধা তালিকায় সে ৯১১ তম হয়েছে। মেধা তালিকা হিসেবে সে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

উল্লেখ্য নাসিফ পিএসসি জেএসসি ও এসএসসি পরীক্ষা সবগুলোতে গোল্ডেন এ+ পেয়েছে। সে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ও সিলেট জেলা বারের দুই বারের নির্বাচিত সভাপতি- সাধারণ সম্পাদক  বিয়ানীবাজারের কৃতি সন্তান এডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টুর বড় ছেলে।

 ভবিষ্যতে সে ডাক্তার হয়ে মানবসেবা করতে চায়। নাসিফ আমের চৌধুরী সকলের দোয়া প্রার্থী।