বিয়ের পিঁড়িতে বসছেন প্রিয়াঙ্কা-নিক

সিলেট নিউজ বিডি ডেস্ক: নিজের থেকে ১০ বছর কম বয়সী ছেলের সঙ্গে বাগদান সম্পন্ন করে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেন বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ বছরের অগাস্ট মাসে মার্কিন সংগীত শিল্পী নিক জোনাসের সঙ্গে পাঞ্জাবী রীতিতে বাগদাদ সম্পন্ন করেন।

তবে কবে নাগাদ বিয়ে করছেন এ নিয়ে অনেক কল্পনা জল্পনার সৃষ্টি হয় বলিউড পাড়ায়। বিশেষ করে প্রিয়াঙ্কার ভক্তদের মাঝে দেখা দেয় বাড়তি আগ্রহ। অবশেষে ভক্তদের জন্য সুখবর জানালেন প্রিয়াঙ্কার পরিবারিক একটি সূত্র।

ওই সূত্রটি জানায়, আগামী নভেম্বরেই বিয়ে করছেন নিক-প্রিয়াঙ্কা। সেটি হবে ভারতের যোধপুরের উমেধ ভবনে।

প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, সহকর্মীরা থাকবেন এই বিয়ের অনুষ্ঠানে। এছাড়া হলিউড থেকে নিকের বন্ধু-বান্ধবরাও থাকছেন। সূত্রটির দাবি বিয়েতে মোট ২০০ জন অতিথি থাকবেন। ইতিমধ্যে অতিথিদের তালিকা করছেন প্রিয়াঙ্কা। সূত্র: বলিউড হাঙ্গামা।