সিলেট নিউজ বিডি ডেস্ক: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর আগামী ২০১৯ সালের ৩০ মে ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে উন্মাদনার শেষ নেই। অংশগ্রহণকারী দেশগুলোতে শুরু হয়েছে এর ঝাঁজ। তারই ধারাবাহিকতায় আজ বুধবার বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি।
বুধবার সকালে ঢাকা পৌছাবে বিশ্বকাপ ট্রফিটি। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের পাশে বিসিবি একাডেমির সামনে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ট্রফিটি প্রদর্শনীর জন্য রাখা হবে। মোট চারদিন বাংলাদেশে থাকবে এ বিশ্বকাপ ট্রফি।
এর একদিন পর ট্রফিটি ঢাকার যমুনা ফিউচার পার্কে প্রদর্শনীর জন্য রাখা হবে। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯ অক্টোবর ও ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হবে। ট্রফিটি প্রদর্শনীর সময় ক্রিকেট ভক্তরা দেখতে পাবেন।
Sylhetnewsbd Online News Paper