সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ বার্লিন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জার্মানিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের করণীয় ঠিক করতে এবং দেশে ও প্রবাসে দলীয় প্রতীক নৌকার পক্ষে প্রচারণার লক্ষে এই কর্মী সমাবেশের আয়োজন করে বার্লিন আওয়ামী লীগ। বার্লিন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ছাএলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা সমাবেশে অংশ নেয়।
বাংলাদেশ আওয়ামী লীগ বার্লিন শাখার সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকি রুবেলের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, মিজানুর হক খান, আব্দুল মালেক, নুরজাহান খান নুরি, রতন সিকদার, রানা ভূইয়া, আবু সাইদ বাপ্পী, কাজী আকরাম, ওয়াদুত মিয়া, আবুল হাসেম, মহিউদ্দিন, বেলাল হোসেন, আউয়াল খান আর অনেকে।
বার্লিন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করার আহ্বান জানান।
Sylhetnewsbd Online News Paper