সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রধানমন্ত্রী সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি পবিত্র মক্কা নগরীতে যাবেন এবং রাতে উমরাহ্ পালন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানবী হযরত মুহম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত শেষে ১৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এখানে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে দুপুর প্রায় ১২টায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
Sylhetnewsbd Online News Paper