ধোনি, গম্ভীর নামছেন রাজনীতির মাঠে !

সিলেট নিউজ বিডি ডেস্ক: ২০১৯ সালের ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়তে পারেন ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভীর। সম্প্রতি বিজেপির তরফ থেকে এমন তথ্য জানানো হয়।

ভারতের রাজনীতিতে আসছেন এমন গুঞ্জনটা শুরু হয়েছিল গম্ভীরকে নিয়ে। এরপর নাম আসে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

বিজেপির একটি সূত্র সংবাদমাধ্যম সানডে গার্ডিয়ানকে জানায়, গৌতম গম্ভীর আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লিতে টিকিট পেতে পারেন। দিল্লির ছেলে হিসেবে ব্যাপক সুনাম রয়েছে গৌতমের। অন্যদিকে ক্রিকেটার এবং সমাজসেবক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা আছে গম্ভীরের। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাচ্ছে বিজেপি।

অন্যদিকে বিজেপির আরেকটি সূত্র জানায়, শুধু গম্ভীর নয় বিজেপির হয়ে নির্বাচনের মাঠে নামছেন ধোনি। দলটির দাবি গম্ভীরের মত ধোনির জনপ্রিয়তাকেও কাজে লাগাতে চান।

তবে রাজনীতিতে আসছেন কিনা এ ব্যাপারে কোন ধরনের মন্তব্য করেননি ধোনি ও গম্ভীর।