দিল্লিতে বন্ধ হচ্ছে প্রাইভেট কার

সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুদূষণ কমাতে দেশটির নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দেশটি দিল্লিতে সকল ধরনের প্রাইভেট কার বন্ধ করতে পারে বলে জানায়। খবর এনডিটিভির।

ভারতের ঊর্ধ্বতন এক পরিবেশ কর্মকর্তা বলেন, দিল্লিতে প্রাইভেট কার বন্ধ করা হলে একটু হলেও বিষাক্ত বায়ুর পরিমাণ কমতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে দিল্লিতে বিষাক্ত বায়ুর পরিমাণ প্রবলহারে বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

দেশটির পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান ভুর লাল বলেন, আমরা আশা করছি দিল্লিতে বায়ূদূষণ পরিস্থিতি আর খারাপ হবে না। কিন্তু সেটা যদি খুব খারাপ পর্যায়ে চলে যায় তাহলে দিল্লিতে অবশ্যই প্রাইভেট কার বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, এনিয়ে আমাদের কমিটি আছে, তারাই আমাকে এ পরামর্শ দিয়েছে।