সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত হয়েছে আগামী ৮ নভেম্বর। ০৪ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭টা ২মিনিটে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।
ওইদিন সিইসি জাতির উদ্দেশ্যে ভাষণে এই তফসিল ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে, দুপুর তিনটায় শনিবারের মূলতবি হওয়া সভায় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার বিধিমালার চুড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। দুটি সভাতেই সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার ও ইসির উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
Sylhetnewsbd Online News Paper