সিলেট নিউজ বিডি ডেস্ক:কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলকে রোববার উত্তর কোরিয়ায় স্বাগত জানানো হয়েছে। পিয়ংইয়ংয়ে তার এ সফরকে কমিউনিস্ট শাসিত দুই মিত্র দেশের অকৃত্রিম বন্ধুত্বের নিদর্শন হিসেবে বর্ণনা করা হচ্ছে। খবর এএফপি’র।
উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এবং কিউবার ওপর ওয়াশিংটন নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মাত্র কয়েকদিনের মধ্যে তিনি এ সফরে যান।
অর্ধ শতাব্দীর বেশি সময়েন বৈরিতার পর ২০১৫ সালে হাভানার সাথে ওয়াশিংটনের সম্পর্ক পুন:স্থাপিত হলেও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই দুদেশের মধ্যে সম্পর্কের আবারো অবনতি ঘটে।
কমিউনিস্ট শাসিত কিউবা হচ্ছে উত্তর কোরিয়ার হাতে গোনা মিত্র দেশগুলোর অন্যতম। সরকারি রোদং সিনমুন সংবাদপত্রের এক সম্পাদকীয়তে বলা হয়, ‘কোরিয়ার জনগণ মিগুয়েল ম্যারিও দিয়াজ-ক্যানেল বার্মুদেজের পিয়ংইয়ং সফরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।’
Sylhetnewsbd Online News Paper