সিলেট নিউজ বিডি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভণ্ডামি’র প্রতিবাদ করতে প্যারিসে তার গাড়িবহরে ঢুকে পড়লেন এক উলঙ্গ নারী। রবিবার প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষ উদযাপন করতে প্যারিসের চাম্পস ইলিসে আসা ট্রাম্পের গাড়িবহরে এ ঘটনা ঘটে। সিএনএন, এনডিটিভি।
ওই নারী খোলা বুকে ‘ভণ্ড শান্তিবাদী’ লিখে ট্রাম্পের গাড়ির কয়েক মিটার দূরত্বে এসে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় ৭০ জন বিশ্বনেতার অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এ ঘটনা।
জানা গেছে, প্যারিস ভিত্তিক কট্টর নারীবাদী সংগঠন ‘ফেমেন’ এর উদ্যোগে এ প্রতিবাদের উদ্যোগ নেয়া হয়। সংগঠনটি প্রায়ই লিঙ্গবৈষম্য, বর্ণবাদ, সমকামীভিতিসহ সামাজিক ও রাজনৈতিক বিষয়ে অভিনব প্রতিবাদ জানিয়ে থাকে।
এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্যারিস পুলিশ।
Sylhetnewsbd Online News Paper