সিলেট নিউজ বিডি ডেস্ক: ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন মুশফিকুর রহিম। ১২ নভেম্বর সোমবার মিরপুর স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলেন তিনি।
সেই সুবাদে বাংলাদেশও প্রথম ইনিংসে বড় স্কোর গড়েছে। মুশফিকের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার সঙ্গে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৪৮৬ রান। তার সঙ্গী মেহেদি হাসান মিরাজও পূর্ণ করেছেন হাফসেঞ্চুরি।
মুমিনুল হক ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ঢাকা টেস্টের প্রথম দিনটা ভালোই খেলে বাংলাদেশ। তবে শেষ বিকেলে মুমিনুল (১৬১) ও তাইজুল আউট হলে কিছুটা কিছুটা ছন্দপতন ঘটে। ভয় ছিল সোমবার সকালের সেশন নিয়ে। তবে এই সেশনে ভালোই শুরু করেছেন মুশফিক-মাহমুদউল্লাহ জুটি।
সেঞ্চুরি করে অপরাজিত থাকা মুশফিকের সঙ্গী মাহমুদউল্লাহও হাফসেঞ্চুরির পথে এগোচ্ছেন। প্রথম সেশনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৫ রান।
রবিবার ম্যাচের প্রথম দিনে সফররত জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।
সেই চাপ দারুণভাবে কাটাতে সক্ষম হয় মুমিনুল-মুশফিক জুটি। চতুর্থ উইকেটে এ দুজন করেন ২৬৬ রান। এরপর মুমিনুল আউট হয়ে যান। ২৪৭ বল থেকে ১৯টি চারের মারে মুমিনুল খেলেছেন ১৬১ রানের দুর্দান্ত এক ইনিংস।
অপরদিকে মুশফিক ২৩১ বল থেকে ৯টি চারের সাহায্যে ১১১ রান করে গতকাল দিনশেষে অপরাজিত ছিলেন মুশফিক। মুমিনুলের পর মাঠে নামা তাইজুল আউট হলে মাঠে নামেন মাহমুদউল্লাহ। যদিও গতকাল তাকে কোনো বল মোকাবেলা করতে হয়নি। দিনশেষে বাংলাদশের রান ছিল ৫ উইকেটে ৩০৩ রান। সেখান থেকেই মুশফিক-মাহমুদউল্লাহ আজ ফের দ্বিতীয় দিনের খেলা শুরু করেন।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হেরেছে ১৫১ রানে। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশকে সিরিজে হার এড়াতে হলে অবশ্যই ম্যাচ জিততে হবে।
Sylhetnewsbd Online News Paper