সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম অনন্য ভূমিকা রাখছে। আর ডিজিটাল সেবাও এখন জনগনের দোরগোড়ায়। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ একটি রোল মডেল। পুরো বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।
১৭ নভেম্বর শনিবার রাতে সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিনিয়র সাংবাদিক ও সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি গুলজার আহমদ হেলাল এবং কোষাধ্যক্ষ মেহেদী কাবুল।
জেলা প্রশাসক আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে সাংবাদিকমহলের সহযোগিতা কামনা করে বলেন, এ দেশ আমাদের সকলের,সম্মিলিত প্রচেষ্টায় এ দেশকে এগিয়ে নিতে হবে।

অনলাইন সাংবাদিকতার গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকরা দেশ জাতি ও সমাজের কথা বলে তাই সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে সততা আন্তারিকতা এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আল আজাদ বলেন,অনলাইন গণমাধ্যম অত্যন্ত স্পর্শকাতর একটি মিডিয়া এখানে যারা কাজ করবেন তাদেরকে সবসময় সর্তক ও সাবধান থাকতে হবে। তিনি বলেন, অনলাইন গণমাধ্যম ভবিষ্যতে আরো গতিশীল ও বিকশিত হবে।
সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন,সিলেট অনলাইন প্রেসক্লাব অনলাইন গণমাধ্যম কর্মীদের এক মিলন স্থল। তিনি বলেন যারা প্রকৃত সাংবাদিক তাদের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন কোন সমস্যা নয়।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সদস্য হিসেবে যাদেরকে বরণ করে নেয়া হয় তারা হলেন, মো: শিপন খান, জাগো সিলেট ডট নিউজ, আব্দুল বাছিত, সিলেট এক্সপ্রেস ডট কম, সহযোগি সদস্য মো: আশরাফুর রহমান জুয়েল সিলেট নিউজ বিডি ডট কম, মো: আব্দুর রশিদ খান সিলেট নিউজ বিডি ডট কম, মো: জসিম উদ্দিন জনতার ডাক ২৪ ডটকম।
অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক খন্দকার আব্দুর রহিম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুহিত দিদার, কার্যনির্বাহী সদস্য ফারহানা বেগম হেনা, জাবেদ আহমদ ও মাসুদ আহমদ রনি প্রমূখ।

Sylhetnewsbd Online News Paper