সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ৩০৫৬টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বুধবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব জানান, রংপুর বিভাগে ৩৬১, রাজশাহী বিভাগে ৩৫৩, খুলনা বিভাগে ৩৫১, বরিশালে ১৮২, ময়মনসিংহ বিভাগে ২৩৬, সিলেট বিভাগে ১৮৭, ঢাকা বিভাগে ৭০৮, চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
অনলাইনে ৩৯টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে পূরণ না করেই দাখিল করা হয়েছে ৮টি মনোনয়নপত্র।
Sylhetnewsbd Online News Paper