ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন সদস্য সংগ্রহের আবেদন

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সভা শুক্রবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ ওভারসীজ সেন্টারের অস্থ্য়াী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আলী, নির্বাহী সদস্য, সাবেক সাধারণ সম্পাদক আশকার আমীন লস্কর রাব্বী, নুরুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে (১৩, ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর) ৪ দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, নতুন সদস্য হিসেবে অর্ন্তভূক্তির জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে এসোসিয়েশনের জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয় ৬নং ওভারসীজ সেন্টার হইতে সকাল ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদন গ্রহন ও জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার হবিগঞ্জসহ সিলেট বিভাগে কর্মরত প্রিন্ট মিডিয়ার ফটো সাংবাদিকরা আবেদন করিতে পারবেন।
্প্রয়োজনে এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল (০১৭১১৩৩৪৬৪১) অথবা সাধারণ সম্পাদক শংকর দাস(০১৭১২৭৫৭২০৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি