সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. ময়নুল হক। তিনি কলেজটির মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি হয়েছে। কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি খালি হয়।
নতুন দায়িত্ব পাওয়ায় ডা. ময়নুল হক বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত। এ সময় তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
অধ্যাপক ডা. ময়নুল হকের সহধর্মীনী ডা. নাসরীন আখতার একজন চিকিৎসক। তিনি সিওমেকের গাইনি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক। তারা দুজনই ওসমানী মেডিকেলের প্রাক্তন শিক্ষার্থী।
বিবাহিত জীবনে ডাঃ ময়নুল হক দুটি সন্তানের জনক, বড় সন্তান ডাঃ মেহরিন তাসনিম রাকা এবং ছোট সন্তান মাহপারা তানজিম ঋতি এবার এইচএসসি পরীক্ষার্থী।
শেয়ার করুন
Sylhetnewsbd Online News Paper