সিলেট নিউজ বিডি ডেস্ক: সত্যের সন্ধানে প্রতি মুহুর্তের স্লোগানকে ধারণ করে ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে শত মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে দেশের প্রথম ডিজিটাল সিটি সিলেটের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সিলেট নিউজ বিডি ডট কম’।
২৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ০৭ টা ৩০মিনিটের সময় নগরীর চৌহট্রাস্থ লাংথুরাই রেষ্টুরেন্টেে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়সহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় ‘সিলেট নিউজ বিডি ডট কম’ এর ৪র্থ বছর পদার্পণ উৎসব।
আশরাফুর রহমান জুয়েল এর সভাপতিত্বে আব্দুর রশিদ খান রাশেদের সঞ্চালনায় দেশের প্রথম পুর্নাঙ্গ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ ও টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু’র উপস্তিতিতে কেক কেটে এ বর্ণিল আয়োজনের উদ্বোধন করা হয়।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্তিত ছিলেন, নগরীর চৌহট্রাস্থ লাংথুরাই রেষ্টুরেন্টের সত্বাধিকারী আব্দুল হান্নান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, সিলেট রেডক্রিসেন্ট ব্লাড কেন্দ্রের কর্মকর্তা ডাঃ আবু সালেহ খান, সিলেট নিউজ বিডি ডট কমের নির্বাহি সম্পাদক ইসলাম উদ্দিন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার ফয়ছল আহমদ বাবুল, শিক্ষানবিশ আইনজীবী আব্দুল কাদির, হিফজুর রহমান, রানা দাস, অমিত, সুরমা ভিউ টুয়েন্টিফোর ডট কম এর ষ্টাফ রিপোর্টার আবু জাবের, সিলেট নিউজ বিডি ডট কমের সিনিয়র ফটো সাংবাদিক দিলোয়ার হুসেন, ফটো সাংবাদিক দুলাল মিয়া, রাজনীতিবিদ রাসেল আহমদ, দিপু মিয়া, শিক্ষার্থী টিপু আহমদ, অমিত, নয়ন, সিনিয়র ফটোগ্রাফার অজিত পাল, সিলেট নিউজ বিডি ডট কম পরিচালনা পর্ষদ এর সদস্যসহ বিশিষ্ট নাগরিক বৃন্ধ।
বক্তারা বলেন, ‘সিলেট নিউজ বিডি ডট কম’ চার বছরে পদার্পন করেছে, নিঃসন্দেহে বলা যায় তাদের মধ্যে যোগ্যতা ও জবাবদিহিতা রয়েছে, তাইতো এই সঙ্কট কালে চার বছর অতিক্রান্ত করা খুব কঠিন, আমি আশা করি নিঃসন্দেহে এক সময় সিলেট নিউজ বিডি ডট কম ‘প্রমিনেন্ট’ নিউজ পোর্টাল হিসেবে পরিনত হবে।
তারা আরো বলেন, অতীতের মতো আগামী দিনেও ‘সিলেট নিউজ বিডি ডট কম’ দেশের অগ্রযাত্রায় ভূমিকা রেখে যাবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর মোঃ আশরাফুর রহমান জুয়েলের প্রকাশনা ও সম্পাদনায় সারা বাংলাদেশ সহ বিশ্বে যাত্রা শুরু করে ‘সিলেট নিউজ বিডি ডট কম’। তাঁর ৪র্থ বছর পদার্পণ উপলক্ষে প্রত্যেক জেলা উপজেলায় উৎসব পালন করা হয়।
Sylhetnewsbd Online News Paper