সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের নির্বাচনের ফলাফলের বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে নগরীর গল্লামারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী মঙ্গলবার সকালে বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১, ৩৩ ও ৩৫ ধারায় মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বটিয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের অভিযোগে দায়েরকৃত ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে নগরীর গল্লামারী এলাকা থেকে হেদায়েত নামের একজন সাংবাদিককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
Sylhetnewsbd Online News Paper