সিলেট নিউজ বিডি ডেস্ক: বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট করছে সিলেট সিক্সার্স। রবিবার দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
খেলার দ্বিতীয় ওভারেই মেহেদি হাসানের বলে আউট হয়ে ফিরে গেছেন লিটন দাস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ওভারের খেলা শেষে সিলেটের সংগ্রহ এক উইকেটে ৭ রান।
কুমিল্লা একাদশ: স্টিভেন স্মিথ, এনামুল হক, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাইফ উদ্দিন, আবু হায়দার, মোহাম্মদ শহীদ, মেহেদি হাসান, এভিন লুইস, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি।
সিলেট সিক্সার্স: ডেভিড ওয়ার্নার, মো. ইরফান, নিকোলাস পুরান, সন্দীপ লামিচানে, অলক কাপালি, লিটন দাস, সাব্বির রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়।
Sylhetnewsbd Online News Paper