রুপালী ব্যাংক লিমিটেড এর ক্যাশ অফিসারদের সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যায় রুপালী ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ রুপালী ব্যাংক লিমিটেড সিলেট আঞ্চলিক কমিটির উদ্যোগে অফিসার ক্যাশ ২০১৯ ব্যাচের এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো.মুজাদ্দির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সহ সভাপতি প্রশান্ত কুমার শীলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন রুপালী ব্যাংক লিমিটেড সিলেটের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর রহমান আকন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে সাধীনতা ব্যাংকার্স পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নবাগত অফিসারদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক হেমন্ত কুমার দাশ, জোনাল ম্যানাজার উপ-মহা ব্যবস্থাপক নোমান মিয়া, সহকারী মহা ব্যাবস্থাপক মো. আশরাফ হোসেন,সহকারী মহা ব্যবস্থাপক বিপ্লব কুমার তালুকদার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংক লিমিটেড স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় ইউনিটের সহ-সভাপতি নিশি মোহন নাথ। প্রধান বক্তা তার বক্তব্যে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ গঠনের পটভূমি তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রেরনায় গঠিত এই সংগঠনের ছায়াতলে আসার জন্য নবাগত অফিসারদের আহবান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য তুষার কান্তি চক্রবর্তি,গোবিন্দ কুমার পাল,সহ-সভাপতি লিটন সরকার,যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়া,মো.মোহসীন মিয়া,ব্রজেশ দাশ তালুকদার পার্থ, মো: নাজমুল হোসেন হোসেন,সাংগঠনিক সম্পাদক আহমেদ সাঈদ সালমী,প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুরঞ্জিত চক্রবর্তি,সদস্য আব্দুল মতিন, নির্মল অধিকারী,বুলবুল আহমেদ,মো. ফারাবী নবাগত অফিসার আবুল কালাম আজাদ, কৃষ্ণা রায় পূজা প্রমুখ।