সিলেট নিউজ বিডি ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আমরা প্রযুক্তি নির্ভর মেধাভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। প্রযুক্তি নির্ভর শিক্ষার উন্নয়ন ও বিস্তার ঘটিয়ে এ লক্ষ্য অর্জনের পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।
প্রতিমন্ত্রী রবিবার বিকেলে সিংড়া উপজেলা কোর্ট মাঠে চলনবিল শিক্ষা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলার কৃতি শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক, মরণোত্তর গুণীজন, রত্নগর্ভা মা, সফল মানুষসহ ৯টি ক্যাটাগরিতে মোট ৮১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রতিমন্ত্রী পলক বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। বছরের প্রথম দিনে সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া হচ্ছে। অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির পরিধি বৃদ্ধি করা হয়েছে। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। ২০২১ সাল নাগাদ তথ্য প্রযুক্তি খাতে ২০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সরকার উন্নত দেশের সকল সুবিধা ও বিনিয়োগ তথ্য প্রযুক্তি খাতে প্রদান করছে
Sylhetnewsbd Online News Paper