সিলেট নিউজ বিডি ডেস্কঃ পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ফেরত পাওয়ার পর উন্মাদনার শেষ নেই ভারতে। শুধু তার ব্যক্তিত্ব আর সাহসিকতার চর্চাই নয়, অভিনন্দনের গোঁফও হয়ে উঠেছে ফ্যাশনের অঙ্গ। খবর ডেকান হেরাল্ড’র।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন জানানো হয়, অভিন্দনের দেশের মাটিতে ফেরার পরের দিন থেকেই প্রত্যেক সেলুনে ভিড় জমতে শুরু করেছে। সকলের একটাই দাবি অভিন্দনের মত বাহারি গোঁফ করে দিতে হবে।
এক ব্যক্তি এএনআই-এর সাংবাদিকদের বলেন, ভারতীয় বিমান বাহিনীর উইংকমান্ডার এখন ফ্যাশন আইকন হয়ে গেছেন। তাই অভিনন্দনের মতই এখন তাঁর চুলের স্টাইল এবং গোঁফের ছাঁট রাখতে চান। এর আগে সালমান খানের মত তিনি চুলের স্টাইল করেছিলেন। এখন অভিনন্দন বর্তমানই তাঁর স্টাইল স্টেটমেন্ট।
অন্যদিকে অভিনন্দনকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আমূল কোম্পানির পক্ষ থেকেও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, অভিনন্দন গোঁফের কদর এখন সর্বত্র।
অভিনন্দনের পাশাপাশি তাঁর গোঁফের স্টাইলও এখন সকলের কাছে বীরত্বের প্রতীক হয়ে গিয়েছে। তাঁর চুল এবং গোঁফের স্টাইল যুব সমাজের কাছে ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। এই ট্রেন্ডকে মাথায় রেখেই সেলুন দোকানের মালিকরা বলছেন এখন অভিনন্দন নিজেই একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে।
Sylhetnewsbd Online News Paper