সিলেট নিউজ বিডি ডেস্কঃ জামলাপুরে শেখ হাসিনা নকশী পল্লীসহ ছয় প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ৬৫০ কোটি ৭৬ লাখ টাকা। এর পুরো অর্থায়ন সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, দেশের নকশী শিল্পী ও শিল্প পুনর্বাসনে জামালপুরে ৩০০ একর জমিতে নির্মাণ করা হবে শেখ হাসিনা নকশী পল্লী। এতে ব্যয় ধরা হয়েছে ৭২২ কোটি টাকা। নানা প্রতিকূলতা ও পুনর্বাসনের অভাবে হারিয়ে যাচ্ছে দেশের এই ঐতিহ্যবাহী শিল্পী ও শিল্প।তাই ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব শিল্পীদের একই ছাদের নিচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন এখন থেকে যেসব হাসপাতাল তৈরি করা হবে, সেখানে অবশ্যই বর্জ্য শোধনাগার বা ইটিপি স্থাপন করতে হবে। পাশাপাশি হাসপাতালে যাতে আলো-বাতাস চলাচল করতে পারে সেভাবে নকশা তৈরির নির্দেশনা দিয়েছেন।
Sylhetnewsbd Online News Paper