সিলেট নিউজ বিডি আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার একদিন যেতে না যেতেই লন্ডনে এক মুসল্লির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার পূর্ব লন্ডনের একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে এক মুসল্লির ওপর হাতুড়ি নিয়ে হামলা চালায় অজ্ঞাত দুই ব্যক্তি। এসময় মসজিদে আসা মুসল্লিদের সন্ত্রাসী বলে চিৎকার করতে থাকে তারা।
এক পর্যায়ে ওই মুসল্লি গাড়িতে করে চলে যেতে থাকলে গাড়ির ওপরও হামলা চালানো হয়। এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী।
Sylhetnewsbd Online News Paper