ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে দেখতে হাসপাতালে নেইমার

সিলেট নিউজ বিডি ডেস্কঃ অসুস্থ ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে দেখতে হাসপাতালে গেছেন নেইমার। সম্প্রতি প্যারিসে এক স্পনসর অনুষ্ঠানে পিএসজি তারকা কিলিয়ান এমবাপের সঙ্গে সাক্ষাৎ করেন পেলে। এরপরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

পরে পরীক্ষায় ধরা পড়ে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কবলে পড়েছিলেন ব্রাজিল কিংবদন্তি। সম্প্রতি তাকে দেখতে আমেরিকার হসপিটাল অফ প্যারিসে যান নেইমার। সেখানে তোলা দুইজনের হাস্যোজ্জ্বল একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভক্তদের ব্যাপারটি জানান ব্রাজিল তারকা।

অবশ্য দায়িত্বরত ডাক্তারদের অনুমতিতে হাসপাতাল ছেড়েছেন তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে।