মানবতার মশাল হাতে DORSET HHF UK

সিলেটনিউজবিডি ডেস্ক:”Helping Those In Need” এই প্রত্যয়কে সামনে নিয়ে ২০১৩ সালে লন্ডনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন DORSET HUMINITY HELP FOUNDATION UK প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক মানবহিতৈষী কাজ করে যাচ্ছে সংগঠনটি। সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ২০১৪ সালে মাহে রমজানের শুরুতে প্রায় ৪০০ জন মানুষের মধ্যে মাহে রামাদানের নিত্যপ্রয়োজনীয় খাবার বিতরণ করে সংগঠনটি।
এর পরের বছর ২০১৫ সালে বিয়ানীবাজারে রমজানের আগে ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২০১৬ সালে তীব্র শৈত্যপ্রবাহের সময় বিশ্বনাথের দুটি গ্রামে ২০০ থেকে ৩০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া প্রতি বছর শীতের সময় শীতবস্ত্র বিতরণ করা হয়। ২০১৬ সালে গোয়াইনঘাটের বিভিন্ন ইউনিয়নে শীতার্তদের মধ্যে প্রায় ১৫০০ কম্বল বিতরণ করা হয়। নিজভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গাদের মানবিক অবস্থা বিবেচনা করে ২০১৭ সালে রোহিঙ্গাদের মাঝে প্রায় ১৫০০ কম্বল ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। ২০১৮ সালে তীব্র শৈত্যপ্রবাহের সময় উত্তরবঙ্গের রাজশাহীতে প্রায় ৬০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এছাড়া গুরুতর অসুস্থ রোগীদের আর্থিক অবস্থা বিবেচনা করে বিভিন্ন সময় সাহায্য প্রদান করা হয়। লন্ডনভিত্তিকএ সংগঠনে বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন লোকমান হোসাইন, সহ-সভাপতি হিসেবে আছেন তাইয়া রহমান, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাল করছেন মো: আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে আছেন আশিকুল ইসলাম,কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন তাজউদ্দীন,সহ-কোষাধ্যক্ষ হিসেবে আছেন সাদিকুর রহমান। এছাড়া সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কারযকরী সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন হাফেজুর রহমান, খসরু মিয়া প্রমুখ। সংস্থাটি ইতোমধ্যে দেশে-বিদেশে অনেক প্রশংসা কুড়িয়েছে। মানবকল্যাণে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নিজেদের আত্মনিয়োগ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় করেন সংগঠনের সাথে সংশ্লিষ্টরা।