সিলেট নিউজ বিডি ডেস্কঃ সবশেষ আসরে খেলা ৭ জন ক্রিকেটার ইংল্যান্ডে আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা পাননি। তারা হলেন- এনামুল হক বিজয়, মমিনুল হক, নাসির হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম ও আরাফাত সানি। এর মধ্যে বেশ কয়েকজন অফ ফর্মের কারণে বাদ পড়েছেন। তবে তাসকিন বাদ পড়েছেন ইনজুরির কারণে।
সেই জায়গায় সাতজন নতুন ক্রিকেটার জায়গা পেয়েছেন বিশ্বকাপের দলে। এবারের বিশ্বকাপে চমক হিসেবে এসেছেন আবু জায়েদ রাহী। কোনো আন্তর্জাতিক ওয়ানডেতে না খেলেই এই পেসার জায়গা করে নিয়েছেন চূড়ান্ত দলে। ওয়ানডেতে খেললেও বিশ্বকাপ দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ ও আবু জায়েদ রাহী।
আজ মঙ্গলবার দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে দলের সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
Sylhetnewsbd Online News Paper