সিলেটনিউজবিডি ডেস্ক: “Helping Those In Need” এই আদর্শকে সামনে নিয়ে ২০১৩ সালে লন্ডনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন DORSET HUMINITY HELP FOUNDATION UK প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক মানবিক কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রতি বছরের ন্যায় এই বছরও রমজানের একদিন আগে সংস্থাটি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ও ওসমানীনগর থানার মাদারবাজারে ১০০টি অভাবগ্রস্থ পরিবারের মধ্যে পরিবারপ্রতি ২৫ কেজি চাল, ৫ লিটার সয়াবিন, ৩ কেজি ডাল, ২ কেজি ছোলা , ২ কেজি করে খেজুর বিতরণ করে। সংস্থাটির পক্ষে বাংলাদেশ প্রতিনিধি হাসান আহমদ খালেদ এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন ।সাহায্যপ্রাপ্ত পরিবারগুলো ‘ডরসেট ইউকে’র পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন। অভাবগ্রস্থ মানুষের জন্য আরও বৃহৎ পরিসরে নিজেদের যাতে আত্মনিয়োগ করতে পারেন এজন্য সকলের কাজে দোয়া চেয়েছেন সংগঠনের সাথে সংশ্লিষ্টরা।
Sylhetnewsbd Online News Paper