বড়লেখায় বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

মস্তফা উদ্দিনঃ বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশ গ্রহণে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলা ক্ষুদে ফুটবলারদের উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন হয়েছে।

মঙ্গলবার (২জুলাই) দাসের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এফাইনাল খেলা অনুষ্টিত হয়। এতে ইউনিয়ন পর্যায়ে মেয়েদের মধ্য দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০১ গোলে পরাজিত করে সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং ছেলেদের মধ্য দক্ষিন বাগীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে০১ গোলে পরাজিত করে উত্তর বাগীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মোধ্য পুরস্কার বিতরণ করাহয়।এসময় দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটল চন্দ্র দাস,সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম,দক্ষিন বাগীরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল চন্দ্র নাথ, টুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কান্ত দাস,সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস,দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আব্দুল করিম ও রঞ্জিত কুমার দাস প্রমূখ ছিলেন।

উল্লেখ্য, প্রতিটি খেলা পরিচালনায় সহযোগিতা করেন মো. নজব আলী ও আব্দুল খালিক।