সাংবাদিকদের লেখনির মাধ্যমে অনেক ঘটনার বিচার হয়েছে: সোয়েব আহমদ

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ বলেছেন, ‘সংবাদপত্র একটি জাতির দর্পন। আয়নাতে যেভাবে আমরা মুখ দেখি, ঠিক তেমনিভাবে সংবাদপত্রের বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে জাতি তার স্পষ্ট চিত্রগুলো দেখতে পায়।’

বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোমবার (১৫ জুলাই) বিকেলে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সাংবাদিকদের লেখনির মাধ্যমে বাংলাদেশে অনেক ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন হয়েছে। সমাজের অসঙ্গতি, অনিয়ম, যেখানে মানুষের মানবাধিকার লংঘন হবে সেখানেই আপনারা সাংবাদিকবৃন্দ যদি লেখনির মাধ্যমে তুলে ধরেন মানুষ উপকৃত হবে।’
দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরাম বড়লেখার আয়োজনে বড়লেখা মিডিয়া সেন্টারে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল দত্ত।
ইত্তেফাক সংবাদদাতা তপন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, যুগান্তর ও জালালাবাদ প্রতিনিধি আব্দুর রব, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, কালেরকন্ঠ প্রতিনিধি লিটন শরীফ, অনলাইন নিউজ পোর্টাল বিয়ানীবাজার টাইমসের সম্পাদক তোফায়েল আহমদ, ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলু প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন প্রত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি সুলতান আহমদ খলিল।
এসময় বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফয়ছল আলম স্বপন, সাংবাদিক এ, জে লাভলু,সোনালী খবর পত্রিকার বড়লেখা প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা উদ্দিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ, অনলাইন নিউজ পোর্টাল বিয়ানীবাজার টাইমসের প্রতিবেদক ওমর ফারুক, তরুণ সংগঠক তাহমিদ ইশাদ রিপন, আইনুল ইসলাম, ধারাভাষ্যকার আহমেদ নোমান, ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।