আহাম্মদ কবির তাহিরপুর হতেঃ সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি সাতদিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ (৩১জুলাই) বুধবার ফিরছেন।বিভিন্ন তথ্যসুত্রে জানাযায় উনি ডেপুটি স্পিকারের নেতৃত্বে প্রাণী সমদ মন্ত্রনালয়ের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি গত (২৫জুলাই) দুপুর দেড়টায় শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মালয়েশিয়ার পথে যাত্রা করেন।
সফরকালে প্রতিনিধিদল মালয়েশিয়ার ডেইরি ফার্মের প্রানী সম্পদ উন্নয়নের সফলতায় প্রযুক্তি পরিকল্পনা বিষয়ক সেমিনার ও বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেন।
Sylhetnewsbd Online News Paper