মাই টিভির সিলেট বিভাগীয় প্রধান হলেন জাহাঙ্গীর

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির সিলেট বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর চৌধুরী।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে আনুষ্ঠানিকভাবে মাই টিভি সিলেট বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহন করেন জাহাঙ্গীর চৌধুরী। এসময় মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন সাথীর কাছ থেকে নিয়োগপত্র ও পরিচয়পত্র গ্রহন করেন তিনি।

সিলেট বিভাগীয় প্রধান জাহাঙ্গীর চৌধুরী তার উপর অর্পিত দায়িত্ব পালনে সিলেটের সর্বস্তরের সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সহযোগিতা কামনা করছেন।