তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও গোল শুন্য থাকায় খেলা পরিচালনা কমিটি ট্রাইবেকারের সিদ্ধান্ত নেয় এবং কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-০ গোলে হারায়। অপরদিকে বঙ্গমাতা গোল্ড কাপ খেলায় ভূলাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে বিজয় শিরোপা অর্জন করে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আকিকুর রেজা খান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও তাহিরপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য অনুপম রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার রায় প্রমূখ।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল।
Sylhetnewsbd Online News Paper