কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে বোমা মেশিন ধ্বংস

সিলেটনিউজবিডি ডেস্ক : প্রাকৃতিক সম্পদের অপার লীলাভূমি কোম্পানীগঞ্জের  পাথর। একটি স্বার্থান্বেষী মহল এই পাথর অবৈধভাবে বোমা মেশিনের সাহায্যে উত্তোলন করে আসছিল। বিষয়টির উপর যোগদানের পর থেকেই দৃষ্টিপাত রেখে আসছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। বোমা মেশিনের সাহায্যে পাথর উত্তোলন বন্ধে তাঁর ছিল কঠোর নির্দেশ। আজ রবিবার বেলা ১১.০০ টা থেকে দুপুর ৩.০০ টা পর্যন্ত   সিলেটের পুলিশ সুপারের নির্দেশে কোম্পানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশ ফোর্স  শাহ আরেফিন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  এ অভিযানে অন্তত ছয়টি  বোমা মেশিন ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য ছয়ত্রিশ  লক্ষ টাকা। এছাড়া ব্যবহারকারীদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা পাঠানো হয়। এ ব্যাপারে সিলেটনিউজবিডির পক্ষ থেকে   সিলেটের পুলিশ  সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “পরিবেশ ধ্বংসকারীরা মানবজাতির দুষমন,  তাদের বিরুদ্ধে পুলিশ তাঁদের অভিযান অব্যাহত রাখবে “।