সাংবাদিক মইনুল হক বুলবুল জামিনে মুক্ত

সিলেট নিউজ বিডি ডেস্কঃ জামিনে মুক্ত হলেন
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সিলেট ব্যুরো প্রধান ইমজার সাবেক সভাপতি সাংবাদিক মইনুল হক বুলবুল। সকালে তাকে আদালতে হাজির করা হলেও ছুটির দিন হিসেবে কোন বিচারক উপস্থিত না থাকায় বিশেষ ব্যবস্থায় আদালতের কার্যক্রমের মাধ্যমে তিনি জামিন পান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে সিলেটের অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবু উবায়দা তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় নগরীর ওইমেন্স হাসপাতাল থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয় দানকারী একদল সাদাপোশাকে অস্ত্রধারী ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিশন, সিলেটের সাবেক সভাপতি ও এনটিভির সিলেট ব্যুরো প্রধান মইনুল হক বুলবুলকে তুলে নিয়ে যায়। এর ঘন্টাখানেক পর বুলবুলকে গ্রেপ্তারের কথা স্বীকার করে কানাইঘাট থানা পুলিশ। রায়হান আহমদ নামে এক ব্যক্তির দায়ের করা প্রতারণা মামলায় বুলবুলকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।