বিশ্ব চ্যাম্পিয়ন যুবাদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিলেট নিউজ বিডি ডেস্ক: তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (০৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ খেলোয়াড়ী মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে।