শহীদ দিবসে খালি পায়ে প্রভাতফেরির মাধ্যমে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ নতুন ইতিহাস রচনা করল

মো: আব্দুর রশিদ খান রাশেদ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে খালিপায়ে সারিবদ্ধ ভাবে প্রভাতফেরি করে  সিলেট কেন্দ্রীয়  শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ।

শুক্রবার সকাল ৮টায় জিন্দাবাজার পয়েন্ট থেকে খালিপায়ে প্রভাতফেরি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তারা।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদ দিবসে আওয়ামীলীগের এরকম কর্মসূচি  সর্বমহলে   প্রশংসা  কুড়িয়েছে।