সিলেট নিউজ বিডি ডেস্কঃ করোনাভাইরাস আতঙ্কে বুধবার (১৮ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সোমবার বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
১৮ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও ১৭ মার্চ সাধারণ ছুটি থাকায় এদিন থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তথ্যসূত্র: টিভি নিউজ
Sylhetnewsbd Online News Paper