বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক ঋণ স্থগিতের বার্তা গুজবঃ প্রধানমন্ত্রীর মুখপাত্র

সিলেট নিউজ বিডি ডেস্ক রিপোর্টঃ সরকার বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক ঋণ, বিদ্যুত বিল তিন মাসের জন্য স্থগিতকরণ এবং সব অফিস এক মাসের ছুটি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব উড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক বিবৃতিতে বলেন, ‘এই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

তিনি বলেন, যারা গুজব ছড়াচ্ছে তারা ‘অপরাধ করছে’ যা কঠোরভাবে মোকাবেলা করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

বাড়ি ভাড়া মওকুফ করা, ব্যাংক ঋণ এবং বিদ্যুত বিল তিন মাসের জন্য স্থগিত করা এবং সকল অফিসে এক মাসের ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে- ফেসবুকে এমন ধরনের গুজব ছড়িয়ে দেয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর মুখপাত্র এমন বিবৃতি দেন।
করিম আরো বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গৃহীত পদক্ষেপ নিজেই অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন।