সিলেট নিউজ বিডি ডেস্ক: নিজের বেতনের টাকা থেকে সমাজের অসহায়-গরীব ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পুলিশ কর্মকর্তা পলাশ রঞ্জন দে।
১৯শে এপ্রিল রবিবার সিলেটের শিব বাড়িসহ বিভিন্ন এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে’র ব্যক্তিগত উদ্যােগে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা আখতার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছাহাবুল ইসলাম প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper