সিলেট নিউজ বিডি ডেস্কঃ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, কোভিড-১৯ মহামারীতে বিশ্বজুড়ে চলমান লকডাউনের সুযোগ নিয়েছে চরমপন্থিরা। তারা যুবকদের ক্ষোভ ও হতাশাকে কাজে লাগিয়ে তাদের অনলাইনে নিয়োগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়ালো প্রচেষ্টা চালাচ্ছে। যুবকদের বুঝানো হচ্ছে যে, স্বাস্থ্য সংকটের কারণে বিশ্ব কোনও হারিয়ে যাওয়া প্রজন্মকে বহন করার সামর্থ্য রাখে না।
সোমবার একটি ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। গত পাঁচ বছর ধরে যুব সমাজ, শান্তি এবং সুরক্ষা উপর একটি যুগান্তকারী সমাধানের জন্য কাজ করছেন বলে কনফারেন্সে জানান তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেছেন, আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি যে, এক শ্রেণির লোকেরা লকডাউনের সুযোগ নিয়েছে। যাতে যুবকরা বেশি বেশি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করে এবং অনলাইনে তারা তাদের ঘৃণা ছড়িয়ে দিতে সচেষ্ট থাকে।
আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছে, চলমান এই সংকটের আগেও তরুণরা প্রচুর চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি বলেছেন, প্রতি পাঁচজন তরুণের মধ্যে একজনও বর্তমানে পড়াশুনায়, প্রশিক্ষণ কিংবা কোন কর্মসংস্থানে নেই। আর প্রতি চারজনের একজন দ্বন্দ্ব বা সহিংসতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর প্রতিবছর ১ কোটি ২০ লাখ মেয়ে বিয়ের বয়স হওয়ার আগেই মা হয়ে যাচ্ছেন।
Sylhetnewsbd Online News Paper