সিলেটনিউজবিডি ডেস্ক : সাস্টিয়ান ক্লাব এর সকল সদস্য এবং শুভানুধ্যায়ীদের সহায়তায় বিশ্ববিদ্যালয় এবং তৎসংলগ্ন এলাকার নিম্ন আয়ের মানুষদের মাঝে আজ ১৯/০৫/২০২০ ইং রোজ মঙ্গলবার সকাল ১১ঃ৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় মেইন গেটে ঈদ উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ক্যাম্পাস এলাকার ফুচকা-টঙের কর্মচারী, রিক্সা-টমটম চালক, বিভিন্ন মেসে-হলে কর্মরত মহিলাদের মধ্যে থেকে প্রথম পর্যায়ে পূর্ব নির্ধারিত তালিকানুযায়ী ১০০ পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্যসামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের ফাউন্ডার মেম্বার ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব মো: ফারুক উদ্দিন স্যারসহ ইসি কমিটির সদস্যবৃন্দ। জনাব মো: ফারুক উদ্দিন স্যারের সাথে আলাপকালে তিনি বলেন, ” করোণা মহামারীর এই দু:সময়ে বিশ্ববিদ্যালয় এলাকার নিম্নআয়ের মানুষ মধ্যে এই উপহার ১০০ টি পরিবারের মুখে হাসি ফুটাবে। এজন্য ক্লাবের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই”।
এই মহতী উদ্যোগে সহায়তা করে পাশে থাকার জন্য সাস্টিয়ান ক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান ক্লাবের কার্যকরী কমিটির সদসস্যবৃন্দ।
Sylhetnewsbd Online News Paper