সিলেট নিউজ বিডি ডেস্কঃ গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৌশিক হোসেন তাপস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন গানবাংলা টেলিভিশনের কনসালটেন্ট সৈয়দ নাবিল আশরাফ।
গানবাংলা পরিবারের পক্ষ থেকে সকলের কাছে প্রার্থনা কামনা করে তিনি জানান, প্রাথমিকভাবে মৃদু উপসর্গ দেখা দিলে গত ১৫ জুন রাজধানীর একটি ল্যাবে পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। ১৬ জুন পরীক্ষার ফলাফলে তারা দু’জনই করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তারা বাসায় থেকেই চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চিকিত্সা গ্রহণ করছেন।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌশিক হোসেন তাপস লিখেছেন, ‘আমরা দুজনেই জীবনের শুরু থেকে ইতিবাচক ছিলাম। আমরা জীবনের সব অসুবিধাকে ইতিবাচক দৃষ্টিতে সমাধান করেছি। অন্যদের জন্যেও সবসময় ইতিবাচক ছিলাম। আমাদের যথাসাধ্য চেষ্টা ছিল মানুষের দিকে পজিটিভ দৃষ্টিতে তাকানোর। আর এখন আমরা আনুষ্ঠানিকভাবে করোনা পজিটিভ। আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তার পরিকল্পনাই সেরা পরিকল্পনা! তিনিই আমাদের রক্ষা করবেন।’
Sylhetnewsbd Online News Paper