মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, জ্বর থাকায় গত ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। গতকাল রিপোর্ট জানানো হয়। রিপোর্টে পজেটিভ হন এই সংসদ সদস্য।

তবে মাশরাফী শারীরিকভাবে সুস্থ আছেন। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত ১৫ জুন করোনা পজেটিভ হন মাশরাফী বিন মোর্ত্তজার শাশুড়ি হোসনেয়ারা সিরাজ।