সিলেট নিউজ বিডি ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ প্রতিনিয়ত বাড়ছে যুক্তরাষ্ট্রে। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী ভাইরাসটি ছড়ানোর জন্য চীনের ওপর খুব বেশি চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার একটি টুইট বার্তায় ট্রাম্প এমনটি জানান।
টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমি দেখছি মহামারি খুব বাজেভাবে বিশ্বে ছড়িয়ে পড়ছে। এতে যুক্তরাষ্ট্রের প্রচুর ক্ষয়-ক্ষতি হয়েছে। আমি চীনের ওপর খুব বেশি ক্ষুব্ধ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৪ হাজার ২৮৯ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ১৭০ জন।
Sylhetnewsbd Online News Paper